নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ মাদরাসা শিক্ষার্থী দগ্ধ

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাচঁ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়— মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার চারতলা ভবনের ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা আখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সাথে জড়িয়ে বিকট শব্দে স্পার্ক করে আগুন ধরে যায়। 

এতে ছাদের উপর থাকা পাচঁ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে মাদরাসার শিক্ষক ও আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিউটিউটে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *